হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি এক পডকাস্টে জানিয়েছেন, নগ্ন দৃশ্যের শুটিংয়ের সময় তিনি অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন। সেটে অননুমোদিত ব্যক্তিদের উপস্থিতি দেখে তিনি প্রতিবাদ করেন। তিনি বলেন, নিজের অধিকার আদায়ে সোচ্চার হওয়া জরুরি, বিশেষ করে নতুন ও অনভিজ্ঞ শিল্পীদের সুরক্ষার জন্য।
লরেন্স আরও বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে সহশিল্পীর আচরণ এবং ইনটিমেসি কো-অর্ডিনেটরের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি তার অভিনীত একটি সিনেমার নগ্ন দৃশ্যে শরীরের স্বাভাবিকতা বজায় রাখতে চেয়েছিলেন এবং সম্পাদনার মাধ্যমে সেলুলাইট অপসারণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।



