জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি অভিযোগ করেছেন যে তাকে কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি জানান, তার বাড়ির বাইরে প্রায় ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বাইরে বের হলেই সাদা পোশাকের পুলিশ তাকে অনুসরণ করছে। কোনো বিক্ষোভে যোগ দিতে গেলে তাকে আটকের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
রবিবার প্রকাশিত একটি ভিডিওতে ধ্রুব রাঠি শনিবারের একটি ঘটনাকে 'অপহরণ' বলে অভিহিত করেন। তিনি জানান, শনিবার সকালে তার বাড়িতে পুলিশ প্রবেশ করে তাকে প্রায় ২২-২৩ ঘণ্টা আটকে রাখে। এই সময় তার ফোনও কেড়ে নেওয়া হয়েছিল এবং আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়নি।








