বিগত অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি কালি দিয়ে মোছার চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, এটি একটি 'অসাধারণ ধান্দা'র অংশ হতে পারে।
সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে এমন ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে এর পেছনের উদ্দেশ্য খুঁজে বের করার আহ্বান জানান। তিনি মনে করেন, এই ধরনের অপ্রয়োজনীয় ও অস্বাভাবিক কাজ সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসা উচিত, কারণ এর মাধ্যমে মূল বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা থাকতে পারে।





