যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ডিজেল কেনার ঘোষণা দিলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (১২ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ট্রাম্পের এই উদ্যোগ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নেওয়া হলেও এটি রাশিয়ার তেল ও গ্যাস বিক্রির আয় কমাতে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক।
এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ছয় সিনেটরের একটি দ্বিদলীয় দল অবিলম্বে এই পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম আগের দিনের তুলনায় প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলারের কিছু ওপরে উঠে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ডের দামও প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কিছু ওপরে পৌঁছায়।





