একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরী আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ‘জয় মা দুর্গা’ শিরোনামে একটি নতুন ভক্তিমূলক গান নিয়ে আসছেন। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ব্যানারে প্রকাশিতব্য এই গানটি দেবী দুর্গার মহিমা ও ভক্তির অনুভূতি তুলে ধরবে, পাশাপাশি উৎসবের আনন্দকেও ধারণ করবে।
গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী এবং ভিডিও পরিচালনা করেছেন এ বাবুল। ভিডিওতে নান্দনিক উপস্থাপনা ও নৃত্যের আয়োজন রয়েছে, যেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন শিশির সর্দার ও ডিম্পল আহমেদ। গানটিতে ভক্তি, আবেগ ও নৃত্যের সমন্বয়ে একটি ভিন্নধর্মী উপস্থাপনা উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা।







