ত্বকের উজ্জ্বলতা ও কোমলতা ধরে রাখতে কাঁচা দুধের ব্যবহার প্রাচীনকাল থেকেই প্রচলিত। দূষণ ও অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে ত্বকের উজ্জ্বলতা কমে গেলে তা ফিরিয়ে আনতে দুধের ফেসপ্যাক দারুণ কার্যকর।
চন্দন গুঁড়ো মিশিয়ে তৈরি ফেসপ্যাক মুখের ময়লা দূর করে ও ব্রণ কমায়। মধু মেশানো প্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে ও বলিরেখা কমায়। হলুদের সাথে দুধ মিশিয়ে তৈরি প্যাক ত্বক পরিষ্কার করে ও উজ্জ্বলতা বাড়ায়।










