দীর্ঘ ২১ বছর পর যুক্তরাষ্ট্র ইরাক থেকে তাদের শেষ সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নিয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) নাগাদ এই সেনা প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ইরাকে আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এই দীর্ঘ যুদ্ধে সাড়ে চার হাজার মার্কিন সেনার প্রাণহানি ঘটে।
মার্কিন সেনা প্রত্যাহারের এই ঘটনাকে ইরান একটি বড় বিজয় হিসেবে দেখছে। বিশ্লেষকদের আশঙ্কা, মার্কিন সেনা চলে যাওয়ায় সৃষ্ট শূন্যতায় ইরাকে ইরানের প্রভাব আরও বাড়বে। এছাড়া, ইসলামিক স্টেট (আইএস)-এর মতো জঙ্গি গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।




