ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে। মুম্বাই হাইকোর্টের নির্দেশে এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে দিশার বাবা সতীশ সালিয়ান তৎকালীন পুলিশ কর্মকর্তা, মন্ত্রী ও রাজনীতিবিদদের বিরুদ্ধে প্রমাণ লোপাট, গণধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছেন।
২০২০ সালের ৮ জুন মুম্বাইয়ের একটি ভবন থেকে পড়ে দিশার মৃত্যু হয়। পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনা বা আত্মহত্যা বললেও পরিবার শুরু থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছিল। হাইকোর্ট পূর্বের তদন্তে অসঙ্গতি খুঁজে পেয়ে নতুন তদন্তের নির্দেশ দেন। দিশার বাবার অভিযোগ, মাদক পাচার ও শিশু নির্যাতনের তথ্য ফাঁস ঠেকাতে তাকে হত্যা করা হয়েছিল।









