অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত দিল্লির ভোটার তালিকা সংশোধন নিয়ে চলমান বিক্ষোভকে দেশবিরোধী শক্তি দ্বারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের একাংশকে তিনি ‘দেশবিরোধী শক্তি’ হিসেবে উল্লেখ করেন।
কঙ্গনা অভিযোগ করেন, এই আন্দোলনের পেছনে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র রয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ এখন তথাকথিত দেশবিরোধী শক্তিগুলোকে চিনতে শুরু করেছেন এবং তাদের প্রশ্নের মুখে দাঁড় করাবেন। বিক্ষোভের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ এড়ানোর ওপরও জোর দেন তিনি।









