দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলার জনপ্রিয়তা শুধু সিনেমাতেই সীমাবদ্ধ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক পরিচিত। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও ১ কোটি ১১ লাখ লাইক পেয়েছে।
ভিডিওটি ২৫ কোটি ৮১ লাখ বার দেখা হয়েছে এবং এতে প্রায় ৩৬ হাজার ৩০০টি মন্তব্য পড়েছে। ইনস্টাগ্রাম ট্র্যাকার রিল্যাক্স এই তথ্য নিশ্চিত করেছে। শ্রীলীলা প্রায়শই তাঁর ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিগত মুহূর্ত এবং কাজের খবর শেয়ার করেন, তবে এই বিশেষ রিলসটি বিশেষভাবে সাড়া ফেলেছে।


