ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনী দক্ষিণ-পূর্ব ইরানে অভিযান চালিয়ে তাকফিরি গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যার দাবি করেছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি বিস্ফোরক প্যাকেট উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ইরানের আইআরজিসি স্থলবাহিনীর কুদস ঘাঁটির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তৎপরতার মাধ্যমে একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয় যারা ওই অঞ্চলে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। পরে তাদের লক্ষ্য করে অভিযান চালানো হয় এবং এতে ছয় সন্ত্রাসী নিহত হয়। তাদের পরিচয় বা তারা কোন গোষ্ঠীর সদস্য, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।



