জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান এগিয়ে আছেন। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডির প্রধান গ্রিনস্প্যান চার দফা গোপন ভোটের মধ্যে তিনবারই শীর্ষে ছিলেন। মঙ্গলবারের ভোটে তার পক্ষে ১০টি ভোট পড়ে, যা তাকে অন্যদের চেয়ে এগিয়ে রেখেছে।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। তার উত্তরসূরি হতে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের যেকোনো একটির ভেটো গ্রিনস্প্যানের এগিয়ে থাকার অবস্থানকে থামিয়ে দিতে পারে।



