জাপানে একটি ঐতিহ্যবাহী প্রথা প্রচলিত আছে, যেখানে মেয়ের স্বামীকেই দত্তক নিয়ে পরিবারের ছেলে ও উত্তরসূরি বানানো হয়। এই প্রথার নাম ‘মুকোয়োশি’, যার অর্থ ‘দত্তক ঘরজামাই’। সাধারণত ২০ থেকে ৩০ বছর বয়সী তরুণদের এভাবে পরিবারে নেওয়া হয়।
ছেলে না থাকলে বা নিজের ছেলেকে ব্যবসার উত্তরসূরি হিসেবে যোগ্য মনে না করলে জাপানি পরিবারগুলো এই প্রথা অবলম্বন করে। এর মাধ্যমে পরিবারের পদবি, ব্যবসা ও উত্তরাধিকার নতুন প্রজন্মের হাতে চলে যায়, যা পারিবারিক ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করে। সুজুকি, নিনটেনডো, কিক্কোমান ও টয়োটার মতো বিখ্যাত জাপানি প্রতিষ্ঠানের উত্তরাধিকারের ক্ষেত্রেও এই প্রথার প্রভাব দেখা গেছে।



