ইতালি ইরাক থেকে তাদের সকল সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে। এর ফলে দেশটিতে ইতালির ১২ বছরের সামরিক মিশনের সমাপ্তি ঘটেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত মার্চে কুর্দিস্তান অঞ্চলে হামলার পর ইতালি তাদের বেশিরভাগ সেনা সরিয়ে নিয়েছিল। ইতালীয় সেনারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আইএস বিরোধী জোট এবং ন্যাটোর ইরাকি নিরাপত্তা বাহিনীকে সহায়তা বিষয়ক মিশনে অংশ নিয়েছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি ও ন্যাটোর সেনারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই এলাকা ছেড়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছিল। তবে, ইউরোপীয় ইউনিয়নের 'ইইউএএম ইরাক' মিশনের অধীনে দুই কারাবিনিয়েরি কর্মকর্তা দেশটিতে থাকবেন।



