ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ত্বক ও চুলের যত্নে সানস্ক্রিন ও ময়েশ্চারাইজারের পাশাপাশি ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। তবে তার নিখুঁত ত্বক ও চুলের আসল রহস্য লুকিয়ে আছে মা-দাদির দেওয়া ঘরোয়া টোটকায়। রাশমিকার দাদি বিভিন্ন ঘরোয়া উপাদান দিয়ে চুলের মাস্ক তৈরি করতেন, আর ত্বকের যত্নে তিনি মায়ের শেখানো চন্দন ও কাঁচা হলুদের মিশ্রণ ব্যবহার করেন।
চন্দন ও হলুদের মিশ্রণ ত্বকের প্রদাহ কমাতে, অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তবে, যেকোনো প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে তা ত্বকের জন্য সহনশীল কিনা তা পরীক্ষা করে নেওয়া জরুরি। রাশমিকার মতো অনেকেরই বিভিন্ন উপাদানে অ্যালার্জি থাকতে পারে, তাই হলুদ-চন্দনের মতো মিশ্রণ ব্যবহারের আগে হাতে বা পায়ে অল্প পরিমাণে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত।













