তুরস্ক সরকার ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ১ নভেম্বর থেকে এই আইন কার্যকর হবে।
নতুন আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই এবং শিশু-কিশোরদের সুরক্ষায় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। শিশুদের আসক্তি তৈরি করতে পারে এমন কোনো সেবা তাদের জন্য চালু রাখা যাবে না। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও ফ্রান্সও শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে।



