বলিউড তারকা কারিনা কাপুর জানিয়েছেন, সাইফ আলি খান তাকে বিয়ের প্রস্তাব দিতে তিনবার চেষ্টা করেছিলেন। প্রথমে মুম্বাইয়ে, তারপর গ্রিসে প্রস্তাব দিলেও রাজি হননি কারিনা। অবশেষে প্যারিসে সাইফের প্রস্তাবে সম্মতি দেন তিনি।
সম্প্রতি এক অনুষ্ঠানে কারিনা এই মজার স্মৃতিচারণ করেন। সাইফ রসিকতা করে বলেন, মুম্বাইয়ে রাজি হয়ে গেলে তার অনেক টাকা বেঁচে যেত। ২০০৭ সালে 'টশন' সিনেমার সেটে তাদের প্রেমের শুরু, ২০১২ সালে তারা বিয়ে করেন।








