জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্কস অলরাউন্ডার’-এর স্টুডিও রাউন্ডে বিচারকের আসনে দেখা যাবে তারকা অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। আজ সোমবার এই দুই তারকা প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন। এনটিভিতে সম্প্রচারিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় তিন লাখ শিশু-কিশোর সাতটি বিষয়ে তাদের প্রতিভা তুলে ধরছে।
অনুষ্ঠানটির চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে তাহসান ও মেহজাবীনের উপস্থিতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে। অভিনয় থেকে বিরতি নিয়ে উপস্থাপনায় ব্যস্ত তাহসান এবং সিনেমা ও ওটিটিতে মনোযোগী মেহজাবীনের এই অংশগ্রহণ অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দেবে।












