মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পর সংগঠনটির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সদ্য সাবেক কমিটির নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রদল নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের বিষয়ে ভাবছেন নীতিনির্ধারকরা।
সভাপতি পদে মিজানুর রহমান রাজ, আবুল হাসান টিটু এবং মনিরুল ইসলাম স্বপনের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ হোসেন রুবেল এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে জুলহাস আহমেদ ও আইয়ুব আলীর নামও আলোচনায় আছে।



