সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষ্যে ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন ঢাকায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রতি অভিনন্দন জানিয়ে একটি চিঠি সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর হাতে তুলে দেন।
চিঠিতে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার গভীর ধর্মীয়, সাংস্কৃতিক ও জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের ওপর জোর দেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।







