জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিরোধী দলের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে বাধা দিলে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, বাধা এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লংমার্চ উপলক্ষ্যে ১১ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের অধিকার হরণ করছে, যার পরিণাম ভালো হবে না। সংসদে নিষ্ফল আলোচনার কারণে কোনো সমাধান বের হয়নি, তাই দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছে বিরোধী দল। তিনি জানান, জনদাবি আদায় করেই ঘরে ফিরবে ১১ দল।








