ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা ছিল ৩২.৮°সেলসিয়াস, আর্দ্রতা ৬৩%। সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২°সেলসিয়াস, সর্বনিম্ন ২৫.৮°সেলসিয়াস।
পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮‑১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই।




