দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলার পর থেকেই নানা ধরনের কটাক্ষ ও মিমের মুখে পড়েছেন তারা। পরিস্থিতি সামাল দিতে এবার হায়দরাবাদ সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন দুই তারকার টিম।
তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। অর্থের বিনিময়ে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তাদের টিম।








