মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরা একটি স্যুটের ট্যাগ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। গত ৫ অক্টোবর নেব্রাস্কায় এক সমাবেশে তিনি যুক্তরাষ্ট্রের পোশাক ব্র্যান্ড জোস. এ. ব্যাংকের একটি স্যুট পরেছিলেন। সমাবেশের সময় স্যুটের ট্যাগ দৃশ্যমান হওয়ায় প্রশ্ন ওঠে, এটি যুক্তরাষ্ট্রে তৈরি নাকি আমদানি করা।
ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে বিদেশে তৈরি পোশাক পরার বিষয়টি সাংঘর্ষিক কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও স্যুটের নির্দিষ্ট মডেল বা উৎপাদনস্থল সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তবে এটি চীন বা বাংলাদেশে তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ট্রাম্পের পোশাক নিয়ে বিতর্কের সর্বশেষ ঘটনা।



