অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন কিছু ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে তাকে ভিন্ন সাজে দেখা গেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘হৃদয়ের গোপন অলিগলিতে একটু দুষ্টুমি রয়ে যাক।’
ভক্তরা তার এই ছবিতে নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ লিখেছেন, ‘দুষ্টুমি ছাড়া জীবনটাই ফিকে।’ জয়া অভিনীত সর্বশেষ সিনেমা ‘আজও আর্ধাঙ্গিণী’ মুক্তির পর টানা ১০০ দিন প্রদর্শিত হয়েছে।



