দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনীত কলকাতার সিনেমা 'আজও অর্ধাঙ্গিনী' মুক্তির ১০০ দিন পূর্তি উপলক্ষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই মাইলফলক উদযাপনের কথা জানান।
কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি গত ১০ জুলাই মুক্তি পেয়েছিল এবং প্রথম দিন থেকেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। ভালোবাসা, অভিমান ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই সিনেমাটি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। জয়া আহসান এই সাফল্যকে দর্শকদের ভালোবাসার প্রতিদান হিসেবে উল্লেখ করেছেন।








