ছোটপর্দা থেকে বড়পর্দায় নিজের জায়গা করে নেওয়া অভিনেত্রী ইধিকা পাল এবার টালিউডের আরেক সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করতে পারেন। পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় জিতের নায়িকা হিসেবে ইধিকার নাম শোনা যাচ্ছে। এসকে মুভিজ প্রযোজিত এই সিনেমাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এর আগে দেবের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে দর্শকদের মন জয় করেছেন ইধিকা। সম্প্রতি তিনি সৃজিত মুখার্জির 'কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ' সিনেমার শুটিং শেষ করেছেন, যেখানে যিশু সেনগুপ্তের সঙ্গে দেখা যাবে তাকে।


