জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে মোট ১০০টি প্রশাসনিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর হার্ডকপি জমা দিতে হবে।
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল গ্রেড-৬ থেকে গ্রেড-২০ পর্যন্ত নির্ধারিত হবে। বিভিন্ন পদের মধ্যে রয়েছে সহকারী কম্পট্রোলার, সহকারী প্রকৌশলী, ফিজিওথেরাপিস্ট, সেকশন অফিসার, প্রশাসনিক অফিসার, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এবং বাবুর্চি সহ আরও অনেক পদ। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।




