প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, জামায়াত-শিবির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সরকারবিরোধী অপপ্রচার চালাচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব শিক্ষক দিবসের এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, এআইয়ের মাধ্যমে জামায়াত-শিবির যে সংঘবদ্ধ অপপ্রচার ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরাও করেনি। এটি জামায়াতের অপরাজনীতি এবং চব্বিশের জুলাইয়ের পর বাকস্বাধীনতার নামে অপতথ্য ছড়ানো হচ্ছে।
সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত করতে বিএনপির বিকল্প নেই। তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং দেশের বিরুদ্ধে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তিনি জনগণকে তা রুখে দিতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।






