জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা, বায়ুদূষণ ও অতিবেগুনি রশ্মির প্রভাব মানুষের ত্বকের ওপর পড়ছে। এর মোকাবিলায় জনপ্রিয় হচ্ছে ক্লাইমেট-অ্যাডাপটিভ স্কিন কেয়ার বা জলবায়ু-উপযোগী প্রসাধনী। এই প্রসাধনীগুলো বিভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে ত্বকের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
এগুলো ত্বকের প্রাকৃতিক প্রতিরোধী স্তর শক্তিশালী করে, দূষণ ও অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয় এবং আর্দ্রতা ধরে রাখে। গরম, শুষ্ক, আর্দ্র বা দূষিত পরিবেশের সঙ্গে মানিয়ে ত্বকের প্রয়োজন অনুযায়ী রুটিনে পরিবর্তন আনা জরুরি। অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই, পেপটাইড ও হায়ালুরনিক অ্যাসিডের মতো উপাদান ত্বকের সুরক্ষায় ব্যবহৃত হচ্ছে।









