বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি একাধিক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কখনো সিনেমায় চূড়ান্ত হওয়ার পরও বাদ পড়েছেন, আবার কখনো বাদ দেওয়ার কারণও জানানো হয়নি। এমনকি নায়কের স্ত্রী তাকে পছন্দ না করায় একটি সিনেমা থেকে বাদ পড়তে হয়েছিল বলেও জানিয়েছেন তাপসী। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
অভিনেত্রীর কথায়, ইন্ডাস্ট্রিতে নতুন থাকায় শুটিংয়ের সময় অনেক বিষয়কেই তিনি কাজের স্বাভাবিক অংশ বলে মেনে নিয়েছিলেন। পরে ছবি মুক্তির পর বুঝেছেন, বিষয়গুলি সবসময় এতটা স্বাভাবিক ছিল না। একটি ছবি থেকে তাকে বাদ দেওয়ার প্রসঙ্গে তাপসী জানান, ছবির জন্য তিনি নিজের শুটিংয়ের তারিখ দিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে তাকে সরিয়ে দেওয়া হয়। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, তার কোনও নির্দিষ্ট কারণ তাকে জানানো হয়নি। তবে নায়কের স্ত্রী অপছন্দ করায় ছবি থেকে বাদ পড়ার ঘটনাও তিনি উল্লেখ করেন।


