শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’য় অভিনয় দিয়ে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের। ২৯ অক্টোবর আইস্ক্রিনে মুক্তি পাবে এটি। ওয়েব ফিল্মটিতে তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানি, সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিমকেও দেখা যাবে।
চার জুটির ভিন্ন ভিন্ন প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্মে তৌসিফ মাহবুবকে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে। প্রেমের মিষ্টি মুহূর্তের পাশাপাশি ভুল-বোঝাবুঝি, মান-অভিমান ও প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সংঘাতও থাকবে এতে।



