সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি ছেড়ে নিজের মতো কাজ করার গল্প বেশ জনপ্রিয়। অনেকেই এমন গল্প দেখে অনুপ্রাণিত হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে ভারতীয় উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর মানসি খান্ডেলওয়াল চাকরি ছাড়ার আগে আর্থিক প্রস্তুতির ওপর জোর দিয়েছেন। তিনি জানান, চাকরি ছাড়ার আগে দীর্ঘ সময় আয় না থাকলেও জীবনযাত্রা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি।
মানসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই চাকরি ছাড়ার গল্পের শুধু সফলতার অংশটিই সামনে আসে, কিন্তু এর পেছনের দীর্ঘদিনের সঞ্চয় বা আর্থিক প্রস্তুতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়। তাই তিনি অন্যকে শুধু অনুপ্রাণিত হয়ে হুট করে চাকরি ছাড়ার ব্যাপারে সতর্ক করেছেন।




