কুষ্টিয়ার কুমারখালীতে এক ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে ১০০ টাকা নেওয়ার পাশাপাশি নোটিশ জারির জন্য অতিরিক্ত টাকা না দিলে নোটিশ ক্যানালে ফেলে দেওয়ার হুমকি দিতে দেখা যায়। ঘটনাটি গত ১৪ সেপ্টেম্বর এক ভুক্তভোগীর সঙ্গে তর্কের সময় ধারণ করা হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষ রেজাউলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তাকে এক সপ্তাহ আগেই ওই কার্যালয় থেকে বদলি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য রেজাউল অতিরিক্ত টাকা দাবি করতেন এবং টাকা না দিলে ফাইল আটকে হয়রানি করতেন।









