সাইবার অপরাধী গোষ্ঠী ‘শাইনি হান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর প্রায় ৩৮ হাজার কর্মীর সংবেদনশীল তথ্য চুরির দাবি করেছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, তারা এফবিআইয়ের সব এজেন্টের নাম, পদ, ব্যাজ নম্বর এবং ব্যক্তিগত তথ্য চুরি করেছে, যার মধ্যে বাড়ির ঠিকানা ও ফোন নম্বরও রয়েছে।
হ্যাকারদের এই দাবি সত্য কি না, তা তদন্ত করছে এফবিআই। তারা জানিয়েছে, বিষয়টি তারা ‘সক্রিয়ভাবে ও কঠোরভাবে’ তদন্ত করছে। গোষ্ঠীটি মে মাসে এফবিআই প্রকাশিত একটি সতর্কবার্তা প্রত্যাহার বা সংশোধনের দাবি জানিয়েছে, অন্যথায় তথ্যভান্ডার প্রকাশের হুমকি দিয়েছে।










