রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার দিবাগত রাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়েছে। তারা নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। এতে আনুমানিক এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার।
‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বিএনপির দুটি পক্ষ দীর্ঘদিন ধরে জায়গাটি দখলের চেষ্টা করছিল। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে।










