যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন নিরাপত্তা উপস্থিতি বাড়াতে একটি সমঝোতায় পৌঁছেছে। মাসব্যাপী দর-কষাকষির পর এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও চুক্তির বিস্তারিত শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড পুরোপুরি নিয়ন্ত্রণের দাবির চেয়ে প্রাপ্তি কম।
এই চুক্তির ফলে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র তাদের বর্তমান সামরিক উপস্থিতি বাড়াতে পারবে এবং মার্কিন লিখিত অনুমতি ছাড়া কোনো প্রতিপক্ষ সেখানে সামরিক ঘাঁটি স্থাপন বা স্পর্শকাতর বিনিয়োগ করতে পারবে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, চুক্তিটি ডেনমার্কের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকৃতি দেয় এবং এটি ন্যাটো ও ইউরোপের জন্য ইতিবাচক।







