জনপ্রিয় গায়িকা ও গীতিকার ইজে, যিনি নেটফ্লিক্সের ‘কে-পপ ডেমন হান্টার্স’ সিনেমার ‘গোল্ডেন’ গানটির জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন, তিনি সংগীত প্রযোজক ও গীতিকার স্যাম কিমকে বিয়ে করেছেন। শনিবার দক্ষিণ কোরিয়ার সিউলে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সিউলের স্টেজ ২৮-এ ঐতিহ্যবাহী ‘পেবেক’ রীতিতে অনুষ্ঠিত এই বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। ইজে ও স্যাম কিমের পরিচয় ২০১৭ সালে, এরপর ২০২৫ সালের জুনে তাঁদের বাগ্দান হয়।



