বলিউড অভিনেতা গোবিন্দ সম্প্রতি লালবাগচা রাজার মণ্ডপে গণপতি দর্শনে গিয়ে সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সঙ্গে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন। এই ঘটনার পর গোবিন্দর মামাশ্বশুর সম্পর্কে অভিনেত্রী কাশ্মীরা শাহ একটি রহস্যময় পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, 'মানুষ কেন একজন 'রহস্যময় নারী'কে নিয়ে এত বড় করে পোস্ট করছে? ঘরভাঙানিদের উৎসাহ দেওয়া বন্ধ করুন। যারা স্ত্রীদের ছেড়ে কমবয়সি মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, তাদের আদর্শ হিসেবে দেখা বন্ধ করুন। এটা অত্যন্ত জঘন্য বিষয়।' যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তবে অনেকেই মনে করছেন পোস্টটি মামাশ্বশুর গোবিন্দকে উদ্দেশ্য করেই করা হয়েছে।


