ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। গোষ্ঠীটি নিশ্চিত করেছে যে নিহত ব্যক্তি গত বছরের ৭ অক্টোবরের হামলার অন্যতম সমন্বয়ক ছিলেন। ইসরায়েলের দাবি, নিহত কমান্ডার নতুন যোদ্ধা নিয়োগ ও একাধিক হামলার পরিকল্পনাকারী ছিলেন।
মঙ্গলবার গাজার ইজ আদ-দিন আল-বেইক এলাকায় এই হামলা চালানো হয়। একই দিন গাজা শহরের নাসর এলাকায় আবাসিক ভবনে হামলায় আরও একজন এবং জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে হামলায় আরেক ফিলিস্তিনি নিহত হন। ইসরায়েল সম্প্রতি গাজায় হামলা জোরদার করেছে, তাদের অভিযোগ হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় সংগঠিত হচ্ছে।




