পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তির দাবিতে পিটিআইয়ের রাজধানী ইসলামাবাদমুখী লংমার্চ সপ্তম দিনে পৌঁছেছে। এরই মধ্যে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ১২টি জেলায় জরুরি অবস্থা জারির কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার খবর বেরিয়েছে। পিটিআই এই পদক্ষেপকে সংবিধানের অষ্টাদশ সংশোধনীর লঙ্ঘন বলে অভিহিত করেছে।
পিটিআইয়ের খাইবার পাখতুনখাওয়া শাখার মুখপাত্র শওকত ইউসুফজাই বলেছেন, জরুরি অবস্থা জারির এই পরিকল্পনা অষ্টাদশ সংশোধনীর গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, দেশের প্রতিষ্ঠানগুলোকে সমর্থন দিলেও কোনো পদক্ষেপ নেওয়ার আগে সকল অংশীজনকে আস্থায় নিতে হবে। পিটিআইয়ের দাবি, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন এবং ইমরান খানের সঙ্গে সাক্ষাতের বিধিনিষেধ তুলে নেওয়া হোক।






