গাজার দক্ষিণাঞ্চলে কোরআন মুখস্থকরণ নিয়ে প্রতিবেদন তৈরির সময় ইসরায়েলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি ইমাম ও ধর্মীয় রেডিও উপস্থাপক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আবদুল আজিজ আল নাজ্জার (৩৮) কোরআন রেডিওতে ধর্মীয় অনুষ্ঠান প্রযোজনা ও উপস্থাপনার কাজ করতেন।
গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ইকরামি আল মুদাল্লাল জানান, আল-নাজ্জারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এই ঘটনায় গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।


