মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের নিয়ন্ত্রণে 'এআই ফোর্স' নামে একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ জানান, লিবারেলদের সৃষ্ট বিতর্কের মুখে তিনি এই উদীয়মান শিল্পখাতটিকে ধসে পড়তে দেবেন না।
প্রযুক্তি খাতের স্বাধীনতায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, সরকার এই শিল্পের অভিভাবক হিসেবে পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব সমর্থন জোগাবে। তবে এই নতুন অবস্থানের পেছনে প্রযুক্তি বিশ্বের অভ্যন্তরীণ উদ্বেগও স্পষ্ট হয়ে উঠছে, যেখানে এআই নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপর্যয়কর ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন।







