কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা গ্রামে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) নামের এক তরুণকে মূলহোতা হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়দের কাছে তুহিন বেপরোয়া মোটরসাইকেল চালক ও উচ্ছৃঙ্খল হিসেবে পরিচিত ছিল। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর তার চলাফেরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
গত শনিবার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, তুহিন এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া তিনজনের একজন। তার সঙ্গে থাকা মো. সিয়াম নামের আরেক তরুণকেও গ্রেপ্তার করা হয়েছে। তুহিনের মায়ের দেখানো জায়গা থেকে অপ্রতিমের আইফোনটিও উদ্ধার করা হয়েছে।








