বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই সুখবর জানিয়েছেন তাঁরা। প্রকাশিত ছবিতে তাঁদের মেয়ে সারায়াহর হাতে দেখা গেছে ছোট্ট এক জোড়া মোজা। দম্পতি তাঁদের জীবনে এই নতুন উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই খবরে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তাঁরা। কিয়ারা ও সিদ্ধার্থের প্রথম কন্যাসন্তান সারায়াহর জন্ম হয়েছিল ২০২৫ সালের ১৫ জুলাই। ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় তাঁদের প্রেমের সম্পর্ক শুরু হয় এবং ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।











