কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর চরপুক্ষিয়া গ্রামে গত ছয় বছরে পাঁচটি শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে চারটি ঘটনা গত দুই বছরে ঘটেছে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর এক নবজাতক বিক্রির অভিযোগ থানায় গড়িয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শিশুর বাবা-মা ও স্বজনদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা জাকির মিয়া। তবে, বাবা-মায়ের ভাষ্যমতে, শিশুটির হদিস কারও জানা নেই।
গ্রামের মাদকাসক্তি ও দারিদ্র্যকে এই শিশু বিক্রির পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করছেন স্থানীয়রা। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি প্রত্যাহার করা হয়েছে। তবে, মাদক নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কথাও উঠে এসেছে।



