বাংলাদেশ ব্যাংক কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম স্থানান্তর ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকা ব্যাংকগুলোর কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে, যা গ্রাহকদের ভোগান্তি তৈরি করেছে।





