আজ ২৯ অক্টোবর পালিত হচ্ছে হিন্দু নারীদের ঐতিহ্যবাহী উৎসব ‘করওয়া চৌথ’। এই উপলক্ষে বলিউড তারকাদের উৎসব পালনের মুহূর্ত দেখতে মুখিয়ে থাকেন ভক্তরা। প্রতিবছরই তাদের ঐতিহ্যবাহী পোশাক, পূজার আয়োজন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেওয়া ছবি ঘিরে তৈরি হয় আগ্রহ।
এ বছরও প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা, পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা এবং কৃতি খরবন্দা-পুলকিত সম্রাট দম্পতিদের নিয়ে কৌতূহল রয়েছে।









