অভিনেত্রী মেধা শঙ্কর ও কমেডিয়ান সময় রায়নার প্রেমের গুঞ্জন নতুন করে ছড়িয়েছে। সম্প্রতি একটি রেডিট পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে তারা আগামী ডিসেম্বরে বিয়ে করতে চলেছেন। পোস্টটিতে আরও বলা হয়েছে, সময় রায়নার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই তথ্য জানিয়েছেন।
তবে এই দাবির সত্যতা সময় বা মেধা কেউই নিশ্চিত করেননি। এর আগেও তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর প্রেমের গুঞ্জন জোরালো হয়েছিল। সম্প্রতি সুইজারল্যান্ডে তাদের একটি ঝাপসা ছবিও ছড়িয়ে পড়ে। সময় রায়না অবশ্য শ্যারন ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেও, মেধার সঙ্গে সম্পর্ক নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।









