চিত্রনায়িকা পরীমনি তার নতুন কয়েকটি ছবিতে নজর কেড়েছেন। উজ্জ্বল কমলা রঙের শাড়ি, সাদা নকশার ব্লাউজ এবং গলায় ঝলমলে হার পরে তিনি ধরা দিয়েছেন। শুক্রবার বিকেলে ছবিগুলো প্রকাশ করেন তিনি।
ছবিগুলোতে পরীমনির আবেদনময়ী উপস্থিতি এবং ভিন্ন ভিন্ন ভঙ্গিমা ভক্তদের মন জয় করেছে। তার এই নতুন লুক প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা তার সাজ ও সৌন্দর্যের প্রশংসা করছেন। শাড়িতে পরীমনির মোহনীয়তা বারবার প্রমাণিত হয়েছে।



